1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মাশরাফির

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৫৭ Time View

অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন আর নেই। বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। স্পিন জাদুকরের মৃত্যুতে শোকস্তব্ধ তিনিও।

শুক্রবার হঠাৎ আসে ওয়ার্নের মৃত্যুর খবরটি। মাত্র ৫২ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেছেন টেস্টে ৭০৮ উইকেটের মালিক। মহাতারকার মহাপ্রয়াণে শোকস্তব্ধ মাশরাফি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘খবরটা শুনে হতবাক হয়ে গেলাম, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো!

বর্ণাঢ্য ১৫ বছরের ক্যারিয়ারে ওয়ার্ন স্পিন জাদুতে মোহাবিষ্ট করেছেন পুরো ক্রিকেট বিশ্বেকে। সারা বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে আছে তার অগনিত ক্রিকেট ভক্ত। মাশরাফিও তাদের মধ্যে একজন।

পৃথিবী থেকে আরও একজন জাদুকর হারিয়ে গেলেন, মনে করছেন মাশরাফি। তিনি লিখেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম- তিনি একজন জাদুকর, প্রতিভার ভান্ডার! সে যখন তার বল ছাড়ার আগে একটু বিরতি নিতো, তখন ক্রিকেটপ্রেমীদেরও অপেক্ষা শুরু হতো আরেকটা যাদু দেখার জন্য। আর দেখা হবেনা সেই যাদু। পৃথিবী থেকে হারিয়ে গেলেন আরেকজন ‘জাদুকর’। ওপারে ভালো থাকবেন, ওয়ার্ন!’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ