1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

মডেল সুবাহকে খুঁজে পাচ্ছে না পুলিশ, মোবাইলও বন্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৬৭ Time View

মডেল শাহ হুমায়রা হোসেন সুবাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন আলোচিত গায়ক ও তার স্বামী ইলিয়াস হোসাইন। মামলার পর সুবাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি পুলিশ। মামলার পর থেকে এই নায়িকা মোবাইল বন্ধ করে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৪ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত ১৬ ফেব্রুয়ারি নায়িকা সুবাহর স্বামী ইলিয়াস হোসাইন হাতিরঝিল থানায় মামলা করেন। মামলার পর তদন্ত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু আসামি সুবাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাসাসহ বিভিন্ন জায়গায় খুঁজেও পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ। মামলার পরেই এ নায়িকা আত্মগোপনে চলে গেছেন।’

সুবাহকে খুঁজে না পাওয়ায় তার পরিবার থানায় কোনো অভিযোগ করেছে কি না, জানতে চাইলে এসআই সুব্রত দেবনাথ বলেন, সুবাহর পরিবার কোনো অভিযোগ কিংবা মামলা করেনি।

সুবাহর বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়েছে, সুবাহ গত বছরের ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুকে ইলিয়াসকে নিয়ে মানহানিকর নানা মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এমনকি তার বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছেন। এসব কারণেই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন ইলিয়াস।

মামলার এজাহারে সুবাহর স্বামী ইলিয়াস উল্লেখ করেছেন, ‘বিভিন্ন সময়ে সুবাহ তাকে ব্ল্যাকমেইল করেছেন।’

অভিনেত্রী সুবাহ ও গায়ক ইলিয়াস বিয়ে করেছেন গত বছর ১ ডিসেম্বর। এর কিছুদিন পরেই তাদের দাম্পত্যজীবনে ফাটল ধরতে শুরু করে। দুজন দুজনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। শেষপর্যন্ত তা আদালতে গাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ