1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ইউক্রেন সংকটে সরব প্রিয়াঙ্কা, নিরীহ মানুষকে বাঁচানোর আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৩ Time View

রাশিয়ান বাহিনীর আক্রমণে ইউক্রেন এখন মৃত্যুপুরী। আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে মানুষ। রুশ বাহিনী এরই মধ্যে দেশটির রাজধানী কিয়েভে পৌঁছে গেছে। একই সঙ্গে দেশটির পূর্ব, উত্তর ও দক্ষিণ দিক দিয়ে চালানো হচ্ছে হামলা।

ইউক্রেনের বাসিন্দাদের এ দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইউনিসেফের এই দূত নিজের ইনস্টগ্রামে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘যুদ্ধক্ষেত্রে যারা বাস করছেন, তারা সাধারণ ও নিরীহ মানুষ। তাদেরকে সাহায্য করুন, বাঁচান।’

ভিডিওর ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি শিউরে ওঠার মতো ভয়ঙ্কর। সেখানকার নিরীহ মানুষ জীবন হাতে নিয়ে বসবাস করছেন। আধুনিক বিশ্বে এটি মেনে নেওয়ার মতো নয়। ঘোরতর এ সমস্যা ভবিষ্যতে আরও বড় হতে পারে। তবে এটি এমন একটি মুহূর্ত, যা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে।’

প্রিয়াঙ্কার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ জীবন বাঁচানোর তাগিদে সাবওয়ে স্টেশনগুলোকে বাঙ্কার হিসেবে ব্যবহার করছেন। রেলওয়ে স্টেশনে ভিড় করছেন নিরাপদ আশ্রয়ে রওনা দেওয়ার জন্য। চারদিকে যেন শুধুই বেঁচে থাকার আর্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ