1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

টিকা না নিলে ট্রেড লাইসেন্স বাতিল : মেয়র আতিকুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, করোনার টিকা না নিলে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। টিকা না নেওয়া শাস্তিযোগ্য অপরাধ।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) মোহাস্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে গণটিকা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় মেয়র জানান, এখন থেকে যারা নতুন করে ট্রেড লাইসেন্স নিতে যাবেন, তাদের অবশ্যই টিকা দেওয়া থাকতে হবে। এ ছাড়া যেসব ব্যবসায়ীদের টিকা দেওয়া বা টিকার সনদ থাকবে না, তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।

মেয়র আতিক বলেন, সরকার দেশব্যাপী বিনামূল্যে করোনার প্রথম, দ্বিতীয় ও বুস্টার টিকা দিচ্ছে। ভোটার আইডি কার্ড এবং জন্মনিবন্ধন না থাকলেও মোবাইল নম্বর দিয়ে টিকা পাচ্ছে মানুষ। এ অবস্থায়ও কেউ টিকার বিষয়ে গুরুত্ব না দিলে, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৫৪টি ওয়ার্ডে ৪৮৬টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম চলছে। পর্যাপ্ত টিকা এখনো মজুদ রয়েছে। আজ যারা টিকা না নেবেন, তাদের বিরুদ্ধে ১ মার্চ থেকে অভিযান শুরু হবে। ডিএনসিসির ১০টি অঞ্চলে ১০ জন ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করবেন। কোনো ব্যবসায়ী টিকা সনদ না দেখাতে পারলে, তার ট্রেড লাইসেন্স বাতিল হবে। এ ছাড়াও, যেসব ব্যবসায়ী নতুন করে ট্রেড লাইসেন্স নিতে যাবেন, টিকা সনদ ছাড়া তাদের লাইসেন্স দেওয়া হবে না।

মেয়র বলেন, শ্রমজীবী মানুষের মধ্যে পোশাক শ্রমিকেরা অন্যতম। তাদের টিকার আওতায় আনতে মালিকদের সঙ্গে কথা হয়েছে। আজ তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। দেখে খুব ভালো লাগছে। আজ দেশব্যাপী ১ কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবার সহযোগিতা নিয়ে সে লক্ষ্য অর্জিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ