1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

নিত্যপণ্য নিয়ে সিন্ডিকেট সরকার কঠোরভাবে দমন করবে : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৭ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, নিত্যপণ্য নিয়ে চাঁদাবাজি ও সিন্ডিকেট করা যাবে না। কেউ সেটা করার চেষ্টা করলে সরকার কঠোরভাবে তা দমন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের উৎপাদিত পণ্য ট্রাক দিয়ে বড় বড় শহরে নিয়ে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে।

দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পণ্যের দাম যেভাবে বেড়েছে, তা দ্রুত নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে ভ্যাট মওকুফ করে বিদেশ থেকে বিনা শুল্কে খাদ্যদ্রব্য আনার ব্যবস্থা করা হবে।

প্রবাসী আওয়ামী লীগ নেতা গয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ