1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

তিন দিনের সফরে আজ ভারত যাচ্ছেন পররাষ্ট্র সচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ Time View

তিন দিনের সফরে আজ ভারত যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার আমন্ত্রণে তার এই সফর।

জানা গেছে, পররাষ্ট্র সচিব মোমেন বুধবার ভারতের চেন্নাই যাবেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ডেপুটি হাই-কমিশন উদ্বোধন করবেন। পরদিন চেন্নাই থেকে নয়াদিল্লিতে যাবেন তিনি। সেখানে ২৪ ফেব্রুয়ারি দুই দেশের পররাষ্ট্রসচিব দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।

আগামীতে বাংলাদেশ ও ভারতের দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ পরামর্শক কমিশনের বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা করবেন মাসুদ বিন মোমেন। তিন দিনের সফর শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ২৫ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন।

এর আগে, গত বছর ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের কথা রয়েছে। পররাষ্ট্র সচিবের দিল্লি সফরকালে বিষয়টি আলোচনা হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ