1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

টি-টোয়েন্টি দলে ডাক পেলেন বিপিএল মাতানো মুনিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৪ Time View

বাংলাদেশ টাইগার্সের ২৩ সদস্যের দলে তাকে না দেখার পর থেকেই ধারণা করা হচ্ছিল, হয়তো টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে ডাক পাবেন ডানহাতি ওপেনার মুনিম শাহরিয়ার। হলোও তাই।

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেওয়া হয়েছে ২৩ বছর বয়সী মারকুটে ওপেনার মুনিমকে। এছাড়া ২৩ সদস্যের দলে অন্য অনভিষিক্ত খেলোয়াড় হলেন ইয়াসির আলি রাব্বি।

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েছিলেন মুনিম শাহরিয়ার ও ইয়াসির রাব্বি। ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৭৮ রান করেছেন মুনিম। তবে সেটি ১৫২ স্ট্রাইকরেটে। প্রায় প্রতি ম্যাচেই বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন মুনিম।

অন্যদিকে খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে দারুণ ফর্ম দেখিয়েছেন ইয়াসির। পুরো আসরে ১১ ম্যাচ খেলে প্রায় ১৪০ স্ট্রাইকরেটে ২১৯ রান করেছেন এ ডানহাতি মিডল অর্ডার ব্যাটার। যে কারণে তাকে দলে রেখে দিয়েছেন নির্বাচকরা।

পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে থাকাদের মধ্যে বাদ পড়েছেন আমিনুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসান ও আকবর আলি।

অন্যদিকে মুনিম শাহরিয়ার ছাড়াও দলে ফেরানো হয়েছে লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমকে। আগামী ৩ ও ৫ মার্চ হবে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহামদ নাঈম শেখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ