1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

আগামীকাল ত্রিপুরা যাচ্ছেন তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫২ Time View

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আগামীকাল মঙ্গলবার ভারতের ত্রিপুরা সফরে যাচ্ছেন। আগামীকাল রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করবেন।

জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় দ্বিতীয় বাংলাদেশ চলচিত্র উৎসব ও ভারতের আসামের গুয়াহাটিতে প্রথম বাংলাদেশ চলচিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর এই সফর।

আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি আগরতলায় দ্বিতীয় বাংলাদেশ চলচিত্র উৎসব ও ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ ভারতের আসামের গুয়াহাটিতে প্রথম বাংলাদেশ চলচিত্র উৎসবে প্রধান অতিথি হিসাবে যোগ দিবেনতিনি।

আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ৮টায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

আজ সোমবার আখাউড়া নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় যাবেন।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ