1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

করোনাকালে কেউ না খেয়ে মারা যায়নি: খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৫ Time View

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনাকালে দেশে খাদ্য সংকট হয়নি, কেউ না খেয়ে মারা যায়নি। শনিবার (১৯ ফেব্রুয়ারি) নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি খাদ্য গুদাম (এলএসডি) প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের খাদ্য যোগান দিতে হচ্ছে। উৎপাদন করেই আমরা খাই। আমাদের আরো উৎপাদন বাড়াতে হবে। দেশের এক ইঞ্চি জমিও যাতে চাষের বাইরে না থাকে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিতে সেচ ও সারের জন্য প্রণোদনা দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জনগণের কল্যাণের কথা ভাবেন।

একটি দলের নেতারা করোনার টিকা নিয়ে মিথ্যাচার করেছিল, তারা অনেকেই লুকিয়ে টিকা নিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি প্রত্যেক ওয়ার্ডে ক্রাশ কর্মসূচির আওতায় গণটিকা দেওয়া হবে। নওগাঁ জেলায় সাড়ে তিন লাখ টিকা দেওয়া হবে। তিনি সবাইকে নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার আহ্বান জানান।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারি, পোরশা উপজেলা চেয়ারম্যান শাহ মনজুর মোরশেদ চৌধুরী বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ