1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

ফ্রান্সের উত্তরাঞ্চলে রাতভর দাঙ্গা, অরাজকতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ আগস্ট, ২০১২
  • ১৮০ Time View

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী নিমরোজ প্রদেশে আত্নঘাতী হামলায় অন্তত ৩৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

সম্প্রতি আফগানিস্তানের অন্যান্য অঞ্চলে সহিংসতা বৃদ্ধি পেলেও এতদিন অপেক্ষাকৃত শান্তই ছিলো নিমরোজ প্রদেশ।

মঙ্গলবার প্রাদেশিক রাজধানী জারাঞ্জে এ হামলা সংঘটিত হয়। পুলিশ জানায়, ১১ সদস্যের সমন্বয়ে গঠিত একটি আত্নঘাতী হামলাকারী দলের তিন জন শহরের ভিন্ন ভিন্ন তিনটি স্থানে বিস্ফোরণ ঘটায়।

দলের বাকি সদস্যরাও শহরজুড়ে অনুরুপ হামলা চালানোর পরিকল্পনা করেছিলো বলে সংবাদমাধ্যমকে  জানান প্রদেশের সহকারী পুলিশ প্রধান মুজিবুল্লাহ লতিফ।

কিন্তু সোমবার রাতেই নিরাপত্তা বাহিনীর হাতে দুজন নিহত হয়। মঙ্গলবার সকালে পুলিশ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকি ৬ জনের মধ্যে ৩ জন বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়।  পরবর্তীতে অপর তিন জনকে গুলি করে হত্যা করা হয় বলে জানান তিনি।

প্রাদেশিক গভর্নর আব্দুল করিম ব্রাহায়ি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, “হামলায় ২১ জন বেসামরিক নাগরিক ও ১৫ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়।  এছাড়া ৬৬ জন আহত হওয়ার খবর আমাদের কাছে আছে।”
তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার না করলেও এ ধরণের হামলার পেছনে তালেবান বিদ্রোহীদের দায়ী করা হয়ে থাকে।

উল্লেখ্য, আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ১ লাখ ৩০ হাজার সেনা বর্তমানে তালেবানদের দমনে লড়াই চালিয়ে আসছে, যদিও ২০১৪ সালের মধ্যে তাদের আফগানিস্তান ত্যাগের কথা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ