1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত ‘সীমান্তের অখণ্ডতা-সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে’ পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা জীবন, দেশ ও সমাজ সবকিছুর মূলে রয়েছে রাজনীতির চরিত্র বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আজ প্রচার হবে নাটক ‘এক ভয়াল রাতের গল্প’ জালাল উদ্দীন সোহেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু ইব্রাহিমই গোল করে বসবে, ভাবেননি ডুলি কেন শতাধিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ? এইচএসসি: শতভাগ অকৃতকার্য ২৬ কলেজকে শো কজ

বাবরের বিকল্প দুই অধিনায়ক ঠিক করে ফেলেছেন আফ্রিদি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৫ Time View

আধুনিক ক্রিকেট তিন ফরমেটে এক অধিনায়ক তত্ত্ব থেকে বের হয়ে আসছে। অনেক দলই আলাদা ফরমেটে আলাদা অধিনায়ক রাখছে। পাকিস্তানও কি সেই পথে হাঁটবে?

দলটির কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি মনে করছেন, বাবর আজম যদি কোনো এক ফরমেটের দায়িত্ব ছেড়ে দেন, তবে বিকল্প অধিনায়ক প্রস্তুত আছে।

দুজন ক্রিকেটারকে পছন্দের তালিকায় রেখেছেন আফ্রিদি। তারা হলেন-উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং লেগস্পিনিং অলরাউন্ডার শাদাব খান।

চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এই দুজনের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাই করলেন আফ্রিদি। পিএসএলে রিজওয়ান মুলতান সুলতানস এবং শাদাব ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দিচ্ছেন।

এক টিভি অনুষ্ঠানে আফ্রিদি বলেন, ‘একটি ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতের জন্য। যদি বাবর আজম কোনোদিন বলে যে সে শুধু লাল বলে কিংবা সীমিত ওভারে নেতৃত্ব দিতে চায়; তবে আমাদের অপশন হিসেবে শাদাব খান কিংবা মোহাম্মদ রিজওয়ান আছে।’

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার যোগ করেন, ‘শাদাব দুর্দান্ত। যদি রিজওয়ানের কথা বলি, সেও দারুণ একজন অধিনায়ক। সে সবসময় খেলোয়াড়দের উজ্জীবিত রাখতে পারে, যা কিনা একজন গ্রেট লিডারের গুণ।’

পিএসএলে পাঁচ ম্যাচের সব কটি জিতে রিজওয়ানের মুলতান সুলতানস পয়েন্ট তালিকার এক নম্বরে অবস্থান করছে। অন্যদিকে পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে শাদাবের দল ইসলামাবাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ