1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের

আরও ৬০ লাখ ফাইজারের টিকা দিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫২ Time View

বাংলাদেশকে আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। টিকাগুলো কোভ্যাক্সের আওতায় দেওয়া হয়েছে। এ নিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেওয়া টিকার পরিমাণ সাড়ে চার কোটি ছাড়াল। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ফাইজারের আরও ৬০ লাখ ডোজ করোনা টিকা অনুদান দিয়েছে। দেশটির জনগণের পক্ষ থেকে দেওয়া ফাইজার টিকার সর্বশেষ এই অনুদানের ফলে বাংলাদেশকে এ যাবতকালে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া মোট টিকা উপহারের সংখ্যা সাড়ে চার কোটি ডোজ ছাড়াল। আরও লাখ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসার পথে।

যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে টিকা অনুদানের একাধিক চালান পাঠানোর মাধ্যমে যত বেশি সম্ভব বাংলাদেশি নাগরিকদের টিকা দেওয়া এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে জীবনরক্ষাকারী টিকা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিকা ডোজ অনুদান দেওয়া ছাড়াও যুক্তরাষ্ট্র মহামারি প্রতিরোধ কার্যক্রম শক্তিশালী করতে বাংলাদেশের জাতীয় করোনা টিকাদান কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাত হাজারের বেশি স্বাস্থ্যসেবাদানকারীকে টিকাদান কার্যক্রম উপযুক্তভাবে ব্যবস্থাপনার পাশাপাশি কোল্ড চেইন পদ্ধতি মেনে সংরক্ষণ ও পরিবহনের ওপর প্রশিক্ষণ দিয়েছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউএসএআইডি, প্রতিরক্ষা বিভাগ, পররাষ্ট্র দপ্তর এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মাধ্যমে কোভিড-সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশে ১২১ মিলিয়ন ডলার বা ১ হাজার ৪০ কোটি টাকারও বেশি সহায়তা করেছে বলেও জানায় দূতাবাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ