1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

নতুন প্রেমিককে নিয়ে দুবাই ভ্রমণে শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৫ Time View

ওপার বাংলার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এখন পর্যন্ত তিনবার ঘর বেঁধেছেন। কারও সাথেই সেই বিয়েগুলো টিকেনি। তবে তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি শ্রাবন্তীর। কিন্তু তারা বহুদিন থেকেই আলাদা থাকছেন। আইনগতভাবে তারা এখনও স্বামী-স্ত্রী।

তৃতীয় স্বামীকে ডিভোর্স না দিয়েই নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী। তার নতুন প্রেমিকের নাম অভিরূপ নাগ। তিনি পেশায় ব্যবসায়ী। এবার সেই প্রেমিককে সঙ্গে নিয়ে দুবাই সফরে গেছেন এই নায়িকা।

সামাজিকমাধ্যমে শ্রাবন্তীর অ্যাকাউন্ডে শুধুই এখন দুবাই সফরের ছবি। সেখানে শ্রাবন্তীকে একা দেখা গেলেও পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের দাবি, অভিনেত্রীর সঙ্গে তার প্রেমিক অভিরূপ নাগও দুবাইয়ে রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালের মার্চ মাস থেকেই নাকি শ্রাবন্তী ও অভিরূপ সম্পর্কে রয়েছেন। কলকাতা বাইপাসের কাছের একটি আবাসনেও থাকেন তারা। শুধু শ্রাবন্তী-অভিরূপই নন, দু’জনের পরিবারের সদস্যরাও কাছাকাছি এসেছেন। সম্প্রতি অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী।

অন্যদিকে, তৃতীয় স্বামী রোশন সিংহের সঙ্গে শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদের মামলা এখনও চলছে। শ্রাবন্তী খোরপোশ দাবি করেছেন রোশনের কাছ থেকে। এদিকে রোশনের বক্তব্য, তিনি বিবাহ বিচ্ছেদ চান না। এই বিচ্ছেদপর্বের সময়ের মধ্যেই অভিরূপ-শ্রাবন্তী কাছাকাছি আসেন।

এর আগে ২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। এই দম্পতির ছেলে অভিমন্যু। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর কৃষাণ বিরাজকে বিয়ে করলেও সেই সংসারেও বিচ্ছেদ হয় এই অভিনেত্রীর। এরপরেই ২০১৯ রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ