1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

অসুস্থ্য পরীমনি, প্রথম দিনই হয়নি সাক্ষ্যগ্রহণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৬ Time View

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার প্রথম দিনই সাক্ষ্যগ্রহণ হয়নি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন কোনো সাক্ষী আদালতে হাজির হননি।

জানা গেছে, পরীমনি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময় চেয়ে আবেদন করেন।

আবেদনে তিনি বলেন, জ্বর, সর্দি, ঠান্ডা নিয়ে গত ২৭ জানুয়ারি থেকে হাসপাতালে চিকিৎসাধীন পরীমনি। এজন্য আদালতে হাজির হতে পারেননি। আমরা সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময় আবেদন করছি।

ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে ১ মার্চ সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। এ মামলার অন্য দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এর আগে গত ৫ জনুয়ারি ঢাকার ১০ নং বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম মামলায় পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ