1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সালমানের ‌‘ড্যান্স উইথ মি’ গানে পা মেলালেন মিঠুন, শাহরুখ, আমির

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৬৫ Time View

বলিউডের ভাইজানের কাছে কোনও কিছুই অধরা নয়। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক এবং বেশ কিছু বছর ধরে গায়কও বটে। ফের একবার নিজের মত করেই গান গেয়েছেন তিনি, টুইস্ট এখানেই এবার কিন্তু গানের প্রতিটা শব্দ লিখেছেন নিজেই। নতুন গান ড্যান্স উইথ মি শুনে লোকজনের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। ঠিক কীরকম?

চার মিনিট ২৯ সেকেন্ডের এই গান জুড়ে সালমান তার জীবনের সঙ্গে জড়িত প্রতিটা মানুষকে নাচার অনুরোধ করেছেন। কেউ বাদ নেই সেই তালিকায়। পরিবার পরিজন থেকে বলিউডের অভিনেতাদের এক লম্বা লিস্ট! সম্পূর্ণ গান জুড়ে শুধুই পুরনো দিনের কিছু ড্যান্স ক্লিপ! শাহরুখ থেকে অনিল কাপুর, আমির খান, ক্যাটরিনা কাইফ, সুস্মিতা সেন, মিঠুন চক্রবর্তী – কাউকেই বাদ দেননি তিনি। পরিবারের মধ্যে ভাই বোন, বাবা মা, তার সঙ্গে হেসে খেলে নাচ করছেন সকলেই।

তবে দর্শকদের প্রতিক্রিয়া দেখলে আদৌ বোঝা সম্ভব নয় গানটি হিট নাকি নয়! গোটা গানে হাতে গুনে কয়েকটা শব্দ। যারা সালমান ফ্যান তাদের কাছে এই গান একেবারেই আকাশ ছোঁয়া, তবে অনেকেই এমন আছেন যারা বেজায় অবাক হয়েছেন এই গান শুনে। কেউ আবার বলছেন “এমন করার খুব দরকার ছিল?” আবার কারওর মন্তব্য, “এটাকে গান বলে? না আছে সুর না আছে কিছু!” কাছের মানুষদের নিয়ে সারাজীবনের এক মুহুর্ত তিনি তুলে ধরেছেন ভিডিওর মাধ্যমে। অনুরাগীদের বক্তব্য, ভাইজান বলেই এটি সম্ভব, সকলকে মনে রেখেছেন তিনি।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই একটি মিউজিক ভিডিওতে তাকে দেখা যায়। শেষবার অন্তিম দ্যা ফাইনাল ট্রুথ ছবিতে দেখা গেছে তাকে।

এই গান প্রসঙ্গে তিনি জানান, বিট শুনলে নিজেকে ধরে রাখতে পারবেন না, উঠে কোমর দোলাতে হবেই!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ