1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

প্রিয়াংকা মা হওয়ায় দুশ্চিন্তায় প্রযোজকরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৭৫ Time View

সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন বলিউডের শীর্ষ তারকা প্রিয়াংকা চোপড়া। খবরটি প্রকাশ্যে আসতেই সহকর্মী ও ভক্ত অনুরাগীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায়। অপরদিকে তার মা হওয়ার খবরে কেউ কেউ আবার পড়েছেন দুশ্চিন্তায়। এ দুশ্চিন্তায় পড়াদের মধ্যে রয়েছেন প্রযোজক জুটি ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি।

কারণ ফারহান-রিতেশের আগামী সিনেমা ‘জি লে জারা’ থেকে প্রিয়াংকা সরে দাঁড়াতে চান বলে গুঞ্জন রয়েছে।

জনপ্রিয় সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র ধাঁচে এ বার তিন বান্ধবীর রোড-ট্রিপের কাহিনি ‘জি লে জরা’ নিয়ে আসার কথা ছিল ফারহান-রিতেশ জুটির। সিনেমায় তিন মুখ্য চরিত্রে বাছাই করা হয়েছিল আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াংকাকে।

তবে শোনা যাচ্ছে, আপাতত মেয়েকেই সবচেয়ে বেশি সময় দিতে চাইছেন ‘পিগি চপস’। সে কারণেই নাকি তিনি এই সিনেমাটি ছাড়তে চাইছেন। ইতোমধ্যেই নাকি ফারহান ও রীতেশকে তার বদলে অন্য অভিনেত্রী খুঁজে নেওয়ার আর্জিও জানিয়েছেন প্রিয়াংকা।

আবার ফারহান-রিতেশই এ সিনেমাতে প্রিয়াংকাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেনও বলেও খবর রটেছে। তাদের আশঙ্কা, মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে শুটে হয়তো ঠিকমতো সময় দিতে পারবেন না ‘পি সি’।

গেল শনিবার তাদের কন্যাসন্তানের জন্মের খবর জানান নিক জোনাস ও প্রিয়াংকা। সারোগেসির মাধ্যমে ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে জন্ম হয় ‘নিয়ঙ্কা’র মেয়ের। নির্দিষ্ট সময়ের ১২ সপ্তাহ আগেই জন্ম হওয়ায় আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে নবজাতককে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ