1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৫৪ Time View

কায়েস আহমেদ ও রশিদ খানের বোলিং তোপে এগিয়ে থেকেও শেষ ম্যাচে আফগানদের কাছে হেরেছে ডাচরা। এই ম্যাচ জিতে ডাচদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল হাসমত উল্লাহর আফগানিস্তান।

মঙ্গলবার কাতারের দোহায় সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭৫ রানে হারিয়েছে আফগানিস্তান। ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ অব দ্য ম্যাচ হয়েছেন নাজিবুল্লাহ জাদরান।

ওয়েস্ট অ্যান্ড পার্ক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। দলীয় ২২ রানে গুবরাজ আউট হন ক্লেটন ফ্লয়েডের বলে। এরপর রহমতকে নিয়ে ৮৬ রানের জুটি গড়েন অভিষিক্ত রিয়াজ হুসেন।

৭৫ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে রিয়াজ আউট হন সাকিব জুলফিকারের বলে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫ উইকেটে ২৫৪ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় আফগানরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন দুই ডাচ ওপেনার স্কট অ্যাডওয়ার্ডস ও কলিন অ্যাকারম্যান। দুজনে মিলে গড়েন ১০৮ রানের জুটি। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়ে কায়েস আহমেদের শিকান হন অ্যাডওয়ার্ডস।

স্কোরবোর্ডে রান তোলার আগেই অধিনায়ক পিটার সিলারকে ফেরান ফরিদ আহমেদ। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ডাচ ব্যাটিং লাইন আপ। সর্বোচ্চ ৮১ রান করে আউট হন অ্যাকারম্যান।

১৭৯ রানে অলআউট হয় ডাচরা। দুই ওপেনারের পর কারো রানই পৌছায়নি দুই অঙ্কে। সর্বোচ্চ তিন উইকেট নেন ডানহাতি লেগস্পিনার কায়েস আহমেদ। দুটি উইকেট নিয়েছেন রশিদ খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ