1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

নির্জন দ্বীপ থেকে ‘সুখে’র ছবি শেয়ার করলেন ক্যাটরিনা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৪৮ Time View

নির্জন দ্বীপ থেকে সম্প্রতি একাধিক ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নায়িকার ছবি। কেন আচমকা মালদ্বীপে উড়ে গেছেন ক্যাট। জল্পনা তুঙ্গে।

প্রিন্টেড বিকিনির উপর গায়ে ফিনফিনে সাদা-সবুজ প্রিন্টেড টি-শার্ট। হাসিখুশি মেজাজে মলদ্বীপ থেকে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে বলিউড সুন্দরী লিখেছেন, ‘আমার সুখি থাকার জায়গা’। ক্যাটরিনা ছবি শেয়ার করতেই নেটমাধ্যমে তা হু হু করে ভাইরাল। তার নতুন ছবিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

স্বামী ভিকি কৌশলকে ছাড়া একাই মালদ্বীপে উড়ে গিয়েছেন ক্যাটরিনা। এক টেলিভিশন কমার্শিয়াল শ্যুটের জন্য আপাতত সেখানে রয়েছেন অভিনেত্রী।

ক্যাটরিনার এই ছবি দেখে চোখ ধাঁধিয়েছে নেটিজেনের। অনেকেরই প্রশ্ন, ‘ভিকি কোথায়?’ এদিকে গতকালই সারা আলি খানের সঙ্গে ইন্দোরে আসন্ন সিনেমার শ্যুটিং শেষ করেছেন ভিকি।

বিয়ের পর শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা ভিকি কৌশল। শ্যুটিংয়ের জন্য ইন্দোরে ছিলেন তিনি। স্বামীকে ছাড়া মুম্বাইতে একা মন টিকছিল না ক্যাটরিনার। তাই সোজা ইন্দোর উড়ে গিয়েছেন তিনি। সেখান থেকে নিজের ছবিও শেয়ার করেছিলেন এই বলিউড সুন্দরী।

ক্যাটরিনার হাতে রয়েছে ‘টাইগার থ্রি’-এর মতো ছবি। সেখানে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে আসন্ন ছবিতেও কাজ করছেন ক্যাটরিনা। ছবিতে আরও অভিনয় করেছেন দক্ষিণী স্টার বিজয় সেতুপতি। এই ক্রিসমাসে নতুন প্রকল্পের ঘোষণা সেরেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ