1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

মিলান-জুভেন্টাস ম্যাচ গোলশূন্য ড্র

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৬১ Time View

পাওলো দিবালা, আলভারো মোরাতায় সাজানো জুভেন্টাসের আক্রমণভাগ জ্বলে উঠতে পারল না। চোট পেয়ে জ্লাতান ইব্রাহিমোভিচ মাঠ ছাড়ার পর রাফায়েল লেয়াও, অলিভিয়ে জিরুদও পারলেন না এসি মিলানকে গোল এনে দিতে। আক্রমণভাগের বিবর্ণতায় পয়েন্ট ভাগাভাগি করল দুই দল। সান সিরোয় রবিবার রাতে সেরি আর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

শুরু থেকে গতিময় ফুটবলের পসরা মেলে দুই দলই, কিন্তু আক্রমণ শানানোর ক্ষেত্রে ছিল বড্ড মলিন। ১৩ মিনিটে সতীর্থের লং পাস ধরে একটু এগিয়ে বক্সের ঠিক ওপর থেকে হুয়ান কুয়াদরাদোর নেওয়া শট যায় পোস্টের বাইরে। প্রথমার্ধে জুভেন্টাস কোনো শটই রাখতে পারেনি লক্ষ্যে! ১৮ মিনিটে ইব্রাহিমোভিচের সঙ্গে বল দেওয়া নেওয়া করে লেয়াওয়ের শট ঝাঁপিয়ে ফেরান জুভেন্টাস গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। পোস্টে এটাই ছিল মিলানের প্রথম আক্রমণ।

আগের ম্যাচে স্পেৎসিয়ার কাছে হেরে আসা মিলান ২৭তম মিনিটে বড় ধাক্কা খায় চোট পেয়ে ইব্রাহিমোভিচ মাঠ ছাড়লে। বদলি নামেন আন্তে রেবিচ। এর পর জুভেন্টাসের আক্রমণে কিছুটা গতি আসে, কিন্তু দিবালা-মোরাতারা পারেননি প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে।

দ্বিতীয়ার্ধে মিলানের আক্রমণে ধার বাড়ে। ৫১তম মিনিটে জুভেন্টাসের মোরাতার হেড খুঁজে পায়নি ঠিকানা। ৫ মিনিট পর জিরুদের পাস ধরে মিলানের লেয়াওয়ের ডান পায়ের শট ফেরান গোলরক্ষক। একটু পর থিও এরনঁদেজের শট, জিরুদের হেড ফিরিয়ে জুভেন্টাসের ত্রাতা স্ট্যাসনি।

এর পর সময় কেবল গড়িয়েছে। দুই দলের আক্রমণভাগের মলিনতা কাটেনি। বিস্ময়কর হলেও সত্যি, ৮ শটের মধ্যে মিলানের পোস্টে কোনোটিই রাখতে পারেনি জুভেন্টাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ