1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

প্রথম কৃষ্ণাঙ্গ জেমস বন্ড হচ্ছেন ইদ্রিস

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৬১ Time View

জেমস বন্ডের চরিত্রে আর দেখা যাবে না ড্যানিয়েল ক্রেগকে। ‘নো টাইম টু ডাই’ ছবির মুক্তির আগে থেকে শোনা যাচ্ছে এই গুঞ্জন। তাতেই নতুন বন্ডের সুলুকসন্ধান শুরু হয়ে গিয়েছে। নতুন জেমস বন্ড তাহলে কে হচ্ছেন? এই প্রশ্নের উত্তরে একাধিক নাম শোনা গিয়েছে। এবার সূত্রের খবর মানলে, হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ বন্ড হতে পারেন অভিনেতা ইদ্রিস এলবা।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘নো টাইম টু ডাই’ সিনেমার অন্যতম প্রযোজক বারবারা ব্রকোলি নাকি ইদ্রিসের বন্ড হওয়ার সম্ভাবনায় সায় দিয়েছেন। অতিমারী পরিস্থিতিতেই মুক্তি পেয়েছে ‘নো টাইম টু ডাই’। প্রথম দিকে বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও পরবতীকালে সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে ছবিটি। মোট ব্যবসা ভালই হয়েছে।

বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের জুড়ি মেলা ভার। একথা মানেন ব্রকোলি। তার মতে, কোনও চরিত্রে একজনের এতটা প্রভাব থাকাকালীন অন্য কারও কথা ভাবা বেশ কঠিন। এই কঠিন কাজটাই নাকি করা হয়েছে, ইদ্রিসের সঙ্গে প্রযোজকদের একপ্রস্থ কথা হয়েছে বলেও খবর। যদি সমস্ত কিছু ঠিকঠাক এগোয়, তাহলে বন্ড সিরিজের ইতিহাসে এই প্রথম জেমস বন্ড হিসেবে কোনও কৃষ্ণাঙ্গ অভিনেতাকে দেখা যাবে।

হলিউডে বেশ জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। একাধিক সিনেমা ও সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে। ‘থর’ সিনেমার সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইদ্রিস। কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘সুইসাইড স্কোয়াড’-এও দেখা গিয়েছিল তাকে। ৪৯ বছরের অভিনেতা বন্ডের চরিত্রে কতটা মানানসই হবেন, তা নিয়ে ইতিমধ্যেই অলোচনা শুরু হয়ে গিয়েছে। অবশ্য কিছুদিন আগে আবার মহিলা বন্ডের কথা শোনা গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ