1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে হারিয়ে শেষ আটে বিলবাও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
  • ৫৬ Time View

জাভি হারনান্দেজের অধীনেও নিজেদের ঠিক মেলে ধরতে পারছে না বার্সেলোনা। তেমনটাই ঠিক দেখা গেল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে কোপা ডেল রের শেষ ষোলোর ম্যাচে। এ সুযোগে পুরো ম্যাচে কাতালানদের চাপে রেখে দুই দফায় এগিয়ে যায় আথলেটিকো বিলবাও। তবে দুই মুহূর্তের চমকে সমতা টানে ন্যু-ক্যাম্পের। কিন্তু অতিরিক্ত সময়ে আর পেরে ওঠেনি তারা। ১২০ মিনিটের লড়াইয়ে সেরা দল হিসেবেই কোপা ডেল রের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বিলবাও।

বৃহস্পতিবার ইনাকি মুনিয়াইনের নৈপুণ্যে বিলবাও এগিয়ে যাওয়ার পর দারুণ গোলে সমতা টানেন বার্সেলোনার ফেররান তরেস। ইনিগো মার্তিনেসের সৌভাগ্যসূচক গোলে বিলবাও আবার এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের শেষ দিকে আবার সমতা টানেন পেদ্রি। পরে অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন মুনিয়াইন।

কোয়ার্টারে ওঠার লড়াইয়ের শুরুতেই বৃহস্পতিবার এগিয়ে যায় বিলবাও। সতীর্থের ডান দিকে বাড়ানো থ্রু বল গতিতে জর্দি আলবাকে পেছনে ফেলে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ দিকে পাস দেন নিকো উইলিয়ামস। প্রস্তুত ছিলেন মুনিয়াইন। বল ধরে ঠাণ্ডা মাথায় উঁচু কোনাকুনি শটে দূরের পোস্টে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড।

ব্যবধানটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২০তম মিনিটে দারুণ গোলে সমতা টানেন তরেস। সের্হিও বুসকেতসের পাস ডি-বক্সে বাঁ দিকে পেয়ে একজনকে কাটিয়ে জোরাল উঁচু শটে বল জালে পাঠান তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।

বিরতির পর এগিয়ে যেতে প্রাণপণ চেষ্টা করে বিলবাও। এজন্য বার্সেলোনা শিবিরে দলটি একের পর এক আক্রমণ করে। তবে কিছুতেই মিলছিলো না কাঙ্খিত গোলের দেখা। শেষ পর্যন্ত ৮৫তম মিনিটেই প্রত্যাশিত গোল পেয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে সতীর্থের নেওয়া ফ্রি কিকে দূরের পোস্টে হেড করেন আলেক্স। ম্যাচের ঘড়িতে তখন চার মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিট শেষ। জয়ের প্রহর গুনছে বিলবাও। ঠিক সেই সময় পেদ্রির চমৎকার গোলে উল্লাসে ভাসে বার্সেলোনা।

অতিরিক্ত সময়ে আক্রমণ করতে থাকে বিলবাও আর তা ঠেকাতে ব্যস্ত বার্সেলোনা। এমন সময়ে মুনিয়াইনের সফল স্পট কিকে আবারও এগিয়ে যায় বিলবাও। এবার আর ব্যবধান ঘোচাতে দেয়নি তারা। ডি-বক্সে নিকো উইলিয়ামসের শটে বল আলবার হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টিটির বাঁশি বাজান রেফারি। শেষ দিকে কিছুটা মরিয়া হয়ে উঠতে দেখা যায় বার্সেলোনাকে। তবে উল্লেখযোগ্য আর কিছুই করতে পারেনি মৌসুমের শুরু থেকে ধুঁকতে থাকা দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রইল বার্সা।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নিয়ে ইউরোপা লিগে নেমে গেছে বার্সেলোনা। এবার ছিটকে গেল স্প্যানিশ কাপ নামে পরিচিত স্পেনের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্ট থেকেও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ