1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ৪৪ Time View

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) অ্যাটর্নি জেনারেল নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। এখন বাসায় আইসোলেশনে আছি। শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান তিনি।

এদিকে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৪৩ ও ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে আসা ২২ জন বিচারক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তারা সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার বিচারিক কর্মকর্তা।

২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। ২০১৯-২০২০ মেয়াদে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

সর্বশেষ ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ