1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

১৫ ফেব্রুয়ারি শুরু বইমেলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
  • ৫৭ Time View

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দুই সপ্তাহ পেছালো এবারের অমর একুশে বইমেলা। চলতি বছর বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

রোববার (১৬ জানুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানএ তথ্য নিশ্চিত করে বলেন, ‘করোনা পরিস্থিতির জন্য সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী একুশে বইমেলা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত দিয়েছেন।’

তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে মেলা আরও পিছিয়ে শুরু হতে পারে।

এর আগে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘অফিসিয়ালি এখনো চিঠি (মেলা পেছানোর বিষয়ে) হাতে পাইনি। দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি। চিঠি হাতে এলেই সবাইকে জানানো হবে।’

প্রতি বছরের ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও গত বছর ১৮ মার্চ শুরু হয়েছিল। ওইদিন বিকেল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পরই মেলা সবার জন্য উন্মুক্ত হয়। মেলা চলার কথা ছিল ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু করোনার প্রকোপ বাড়ায় নির্ধারিত সময়ের দুদিন আগেই শেষ হয়ে যায় বইমেলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ