1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

শিল্পী সমিতির নির্বাচন করবেন পরীমনি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ৬৪ Time View

ঢাকাই সিনেমার সময়ের আলোচিত নায়িকা পরীমনি এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বড়পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। এ নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হচ্ছেন পরীমনি।

এরই মধ্যে পরীমনির জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাঞ্চন-নিপুণ প্যানেলের এক সক্রিয় প্রার্থী।

এ নির্বাচন সামনে রেখে প্যানেলের অন্য সদস্যদের নিয়ে মঙ্গলবার (১১ জানুয়ারি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাঞ্চন-নিপুণ। তখন পরীমনির জন্যও মনোনয়নপত্র তোলা হয়। গতকাল পরীমনি তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে নায়ক শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরবসহ আরও কয়েকজন তারকা অভিনয়শিল্পীরও অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সেটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

চলচ্চিত্র শিল্পীদের নানা সমস্যায় সব সময়ই পাশে থাকেন পরীমনি। ঈদ-পূজায় তাকে দেখা যায় নানান উপহার, অর্থসহায়তা নিয়ে শিল্পীদের সঙ্গে উৎসব পালন করতে। গত কয়েক বছর ধরে এফডিসিতে গরু কোরবানি দিয়েও বেশ প্রশংসা কুড়ান ‘স্বপ্নজাল’ তারকা। তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন শুনে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

পরীমনি এখন আলোচনায় বিয়ে এবং সন্তানের মা হওয়ার খবরে। গত বছরের ১৭ অক্টোবর স্বপ্নের রাজপুত্র শরিফুল রাজকে বিয়ে করেছেন এ নায়িকা। শুধু তাই নয় দুজনের ঘর আলোকিত করে আসছে নতুন মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ