1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ

এমন বিরোধী দল চাই যারা ভুল-ত্রুটি ধরিয়ে দেবেন: এলজিআরডি মন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৪৫ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আমরা সৃজনশীল, বিরোধী একটি রাজনৈতিক দল চাই। আমরা এমন একটি রাজনৈতিক দল চাই, যারা আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেবেন, মানুষের কল্যাণে কাজ করবেন। মানুষের ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখাবেন, সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করবেন।

শনিবার (৮ জানুয়ারি) বিকেলে জামালপুরের ইসলামপুরে ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, আমারা আবারও ক্ষমতায় আসতে বা বিরোধী দলে যেতে পারি। দেশটা এ লক্ষ্যেই উন্নতি করা হয়েছে। কিন্তু স্বাধীনতাবিরোধীদের স্বপ্ন পূরণের জন্য এবং বাংলাদেশে পাকিস্তানের উদ্দেশ্য কায়েমের জন্য কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।

ইসলামপুর উপজেলা পরিষদের আয়োজনে জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উপজেলা পরিষদের ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণে সাত কোটি ৫০ লাখ ৭৪ হাজার ৩৬৫ টাকা ব্যয় হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ