1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’

শাহজালাল বিমানবন্দরে হাতুড়ির ভেতর মিলল ৫ কজি স্বর্ণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৮৫ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৫ কেজি ১৮০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। আতাউর রহমান নামে ওই যাত্রী সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এসেছিলেন। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৪০ লাখ টাকা। স্বর্ণ জব্দের পর তাকে গ্রেফতার করা হয়েছে। আতাউর হবিগঞ্জের বাসিন্দা।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

সানোয়ারুল কবীর জানান, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে শারজাহ থেকে আতাউর একটি ফ্লাইটে করে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তার ইমিগ্রেশন শেষ করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সঙ্গে আনা ব্যাগগুলো স্ক্যানিং করা হয়। স্ক্যানিংকালে ব্যাগের ভেতর দুটি বড় হ্যামারের মধ্যে স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।

তিনি বলেন, পরবর্তী সময় বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে যাত্রীর ব্যাগে থাকা হ্যামার কেটে ঘোষণাবহির্ভূত ৪৪টি স্বর্ণের বার এবং তার প্যান্টের ভেতর থেকে স্বর্ণের পাঁচ পিস চুড়িসহ মোট ৫ কেজি ১৮০ কেজি স্বর্ণ জব্দ করা হয়।

গ্রেফতার আতাউরের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থামায় কাস্টমস আইন ও ফোজদারি একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ