1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

করোনা টিকার বুস্টার ডোজ নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৮ Time View

করোনার টিকার বুস্টার ডোজ নিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডক্টরস ডরমিটরিতে অবস্থিত করোনার টিকাদান কেন্দ্রে তিনি ফাইজারের এ টিকাগ্রহণ করেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিমন্ত্রী টিকার বুস্টার ডোজ গ্রহণের পর শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তার কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। বয়স্ক ব্যক্তি ও করোনার সম্মুখসারির যোদ্ধাদের টিকার বুস্টার ডোজ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তিনি।

সাধারণ মানুষকে করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে এবং টিকা সংক্রান্ত গুজব ও অপপ্রচার প্রতিরোধ করতে মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য হিসেবে গত ২৮ জানুয়ারি টিকার প্রথম ডোজ গ্রহণ করেন কে এম খালিদ। এরপর গত ১ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ