1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ

ক্লাস সংখ্যা বাড়ানোর বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৫০ Time View

আগামী বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণের অবস্থা দেখে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস সংখ্যা বাড়ানো এবং এর সঙ্গে রেমিডিয়াল ক্লাস করানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, ‘ওমিক্রন নিয়ে আশঙ্কা আছে। বিশ্বে শীতকালে করোনা সংক্রমণ বাড়ে। আমাদের দেশে দেখছি, মার্চ মাসে সংক্রমণ বাড়ে। কাজেই মার্চ মাস আসার আগে কিছু বলতে পারছি না। আমরা সব তথ্যগুলো নিয়েছি, সেগুলো বিশ্লেষণ হচ্ছে। কোথায় কতটুকু আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে আছে সেগুলো দেখছি, এরপরই সে অনুযায়ী আমরা নতুন বছরে পদক্ষেপ নেবো। অবশ্যই স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখেই পদক্ষেপ নেওয়া হবে।’

শনিবার (২৫ ডিসেম্বর) চাঁদপুর শহরের নিজ বাসায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের মধ্যে স্বাস্থ্যবিধি মানার তাগিদে এ বছরও বই উৎসব হচ্ছে না। গত বছর করোনার মধ্যে বই উৎসব হয়নি। কারণ, স্বাস্থ্যবিধি মানতে হবে। বছরের প্রথম দিন থেকেই প্রত্যেকটি বিদ্যালয় শিডিউল নির্ধারণ করবে, কবে এবং কোন দিন কোন ক্লাসের বই দেবে। সেরকম করে তারা বছরের প্রথম দিন থেকেই বই বিতরণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের মতোই ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।’

বইয়ের ভুলের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘আশা করি, এবার বইয়ে ভুল কম থাকবে বা থাকবেই না। এরপরও হয়তো থাকতে পারে। প্রিন্টিংয়ে অনেক সময় ভুল হয়। যদি কোথাও কোনও ভুল থাকে আমরা সেগুলো শুধরে নেবো।’

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ