1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

কারিনা কাপুর করোনামুক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৬৭ Time View

করোনামুক্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কারিনা কাপুর নিজেই এই তথ্য জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে কারিনা কাপুর লিখেছেন, ‘আমার কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে। এই দুঃসময়ে আমাদের আগলে রাখার জন্য আমার প্রিয় বোনকে ধন্যবাদ। আমার প্রিয় বন্ধু অমৃতা, আমরা পেরেছি।’

এদিকে এই অভিনেত্রী করোনা আক্রান্ত হওয়ার পর হোটেলে ছিলেন তার স্বামী সাইফ আলী খান। ধৈর্য ধরে এতদিন পরিবার থেকে দূরে থাকার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারিনা। সন্তানদের প্রতি তার ব্যাকুলতা জানিয়ে তিনি সবশেষে লেখেন, ‘এখন বিদায় নিচ্ছি, কারণ আমার সন্তানদের চুমু দিতে হবে।’

কিছুদিন আগে করোনা আক্রান্ত হন কারিনা কাপুর। জানা যায়, নির্মাতা করন জোহরের বাড়িতে নৈশভোজের দাওয়াত খেয়ে ফেরার পরই তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। তার বন্ধু অমৃতাও সেখানে ছিলেন। তিনিও কোভিড পজিটিভ হন।

কারিনা কাপুর অভিনীত পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমায় আমির খানের বিপরীতে দেখা যাবে তাকে। টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমায় দেখা যাবে, আমির ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, তবে সবই নিজের অজ্ঞাতসারে। আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছে ভায়াকম। পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাখ্যাত আদভাইত চন্দন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ