1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

৯০ লাখ টাকার অবৈধ সম্পদ, ব্যাংকারের বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৪৪ Time View

৯০ লাখ ৯৭ হাজার ১৪৮ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও ৪০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে নোয়াখালীর মাইজদীকোর্ট জনতা ব্যাংক শাখার অফিসার (টেলর) সামছুল হাসান মীরনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ ডিসেম্বর) দুদকের উপসহকারী পরিচালক আরিফ আহম্মদ বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীতে মামলাটি করেন।

দুদকের জনসংযোগ দপ্তর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক সূত্রে জানা যায়, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে সামছুল হাসান মীরন ৪০ লাখ ৩৮ হাজার ২৪ টাকার সম্পদ সজ্ঞানে ও জেনেশুনে গোপন করেছেন। এছাড়া তিনি একজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সীমিত বেতনভুক্ত কর্মকর্তা হয়ে ৯০ লাখ ৯৭ লাখ ১৪৮ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অবৈধভাবে ক্ষমতা অর্জন করেছেন।

দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ