1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বন-জীববৈচিত্র্য রক্ষায় আত্মনিয়োগের তাগিদ মন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৬ Time View

বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের লক্ষ্য বাস্তবায়নে বন কমকর্তাদের আত্মনিয়োগ করার তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সার্বিক পরিবেশের উন্নয়নের লক্ষ্যে জনগণকে সম্পৃক্ত করতে হবে। আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে আত্মনিয়োগ করতে হবে নবীন বন কমকর্তাদের।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ৩৮তম বিসিএস (বন) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত সহকারী বন সংরক্ষকদের জন্য চট্টগ্রাম বন একাডেমীতে অনুষ্ঠিত দুই মাসব্যাপী ‘ওরিয়েন্টেশন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ২০৩০ সালের মধ্যে ব্যাপক বনায়নের মাধ্যমে দেশের মোট ভূমির ১৬ শতাংশ বনাচ্ছাদনে উন্নীত করা এবং ২০২৫ সালের মধ্যে বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ ২৪ শতাংশে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতে হবে।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলে বনের অবক্ষয় ও উজাড় প্রতিরোধে সরকারের নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বনমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নতুন নিয়োগ পাওয়া সহকারী বন সংরক্ষকদের এ ‘ওরিয়েন্টেশন কোর্স’-এর মাধ্যমে লব্ধ জ্ঞান বন ব্যবস্থাপনা বিষয়ে পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি যুগোপযোগী বন ব্যবস্থাপক হিসেবে বনজ সম্পদ রক্ষণাবেক্ষণ ও ফরেস্ট্রি সেক্টরের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকরী ভূমিকা রাখবে।

তিনি বলেন, নতুন সহকারী বন সংরক্ষকদের আধুনিক বন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ নিশ্চিত করে “ডিজিটাল বাংলাদেশ” এর অগ্রযাত্রায় সামিল হতে হবে। প্রাপ্ত জ্ঞান ও দিক নির্দেশনার আলোকে মেধা, জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকার গৃহীত নীতিমালা ও কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, বন অধিদপ্তরের উপ-প্রধান বন সংরক্ষক (শিক্ষা ও প্রশিক্ষণ উইং) মো. মঈনুদ্দিন খান এবং ফরেস্ট একাডেমি, চট্টগ্রামের পরিচালক মো. ছানাউল্যা পাটওয়ারী প্রমুখ।

অনুষ্ঠান শেষে পরিবেশমন্ত্রী ২১ জন নবনিযুক্ত সহকারী বন সংরক্ষকদের মাঝে সনদপত্র এবং মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ