1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নিউক্যাসলকে উড়িয়ে দিল ম্যান সিটি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৫৩ Time View

ম্যাচজুড়ে একচেটিয়া আধিপত্য করল ম্যানচেস্টার সিটি। তাদের আক্রমণের কোনো জবাবই খুঁজে পেল না নিউক্যাসল ইউনাইটেড। লিগ টেবিলের তলানির দলটিকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে অবস্থান মজবুত করল পেপ গার্দিওলার দল।

শুরু থেকে নিউক্যাসলকে চেপে ধরা সিটি প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতায় পঞ্চম মিনিটে গোলের সূচনা করেন দিয়াস। কানসেলোর ভলিতে ছয় গজ বক্সে বল পেয়ে সহজেই হেডে জালে পাঠান অরক্ষিত পর্তুগিজ ডিফেন্ডার। ২৭তম মিনিটে চমৎকার এক গোলে ব্যবধান বাড়ান কানসেলো। একজনকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ২৭ বছর বয়সী পর্তুগিজ ডিফেন্ডার। বিরতির আগে ব্যবধান বাড়তে পারত আরও। তবে ভালো পজিশনে বল পেয়ে বাইরে মারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্ত একটি সেভ করেন স্বাগতিক গোলরক্ষক। কাছ থেকে জেসুসের হেডে বল এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি।

৬৪তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মাহরেজ। অলেকসান্দার জিনচেঙ্কোর ক্রসে ডি-বক্সে ভলিতে বল জালে পাঠান তিনি। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।

নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে জেসুসের পাসে কাছ থেকে বল জালে পাঠিয়ে বড় জয় নিশ্চিত করেন স্টার্লিং।

১৮ ম্যাচে ১৪ জয় ও দুই ড্রয়ে সিটির পয়েন্ট হলো ৪৪। এই নিয়ে তৃতীয়বারের মতো ‘বড়দিনে’ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা নিশ্চিত হলো তাদের। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে আছে টমাস টুখেলের দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ