1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

এমবাপের নৈপুণ্যে ফরাসি কাপে শুভসূচনা পিএসজির

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৫৮ Time View

চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে নেইমার। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ মাওরিসিও পচেত্তিনো বিশ্রামে রাখেন লিওনেল মেসিকেও। তবে এই দুই তারকার অনুপস্থিতি বুঝতে দেননি কিলিয়ান এমবাপে।

দারুণ ছন্দে থাকা ফরাসি স্ট্রাইকার জোড়া গোল করে জিতিয়েছেন পিএসজিকে। রবিবার রাতে পঞ্চম স্তরের দল ফিগনিসের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে ফরাসি কাপে শুভসূচনা করেছে পিএসজি।

দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপে করেন জোড়া গোল। পেনাল্টি থেকে আরেকটি গোল করেন মাওরো ইকার্দি। তবে এমবাপেই ওই পেনাল্টি আদায় করে নিয়েছিলেন।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো পিএসজি। ডি-বক্সের বাইরে থেকে ইকার্দির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ফিগনিস গোলরক্ষক। দ্বাদশ মিনিটে সার্জিও রামোসের ক্রসে ইকার্দি জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।

তবে ১৬ মিনিটে এসে ভুল করেই বসে ফিগনিস। এমবাপেকে আটকাতে গিয়ে ডি বক্সে ফেলে দেন তাদের এক খেলোয়াড়। পেনাল্টি থেকে এমবাপেই করেন গোল।

৩১ মিনিটে ফের বিপজ্জনক জায়গায় এমবাপেকে ফেলে দেয় ফিগনিস। এবার পেনাল্টিতে গোল করেন ইকার্দি। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন এমবাপেই।

জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। পিএসজি এর পরও চড়াও হয়ে খেলছিল। তবে স্বাগতিক গোলরক্ষক ইয়ান লে মিউর দক্ষতার সঙ্গে বেশ কয়েকটি সুযোগ নস্যাৎ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ