1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

‘ওমিক্রনে আক্রান্ত সেই দুই নারী ক্রিকেটার পুরোপুরি সুস্থ’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৩ Time View

করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল হোসাইন।

তিনি বলেন, আক্রান্তদের কোয়ারেন্টাইনও শেষ পর্যায়ে। পরীক্ষায় নেগেটিভ ফল পেলেই তাদের বাসায় ফিরে যাওয়ার অনুমতি দিতে পারবো।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত এক সপ্তাহে দেশে এক লাখ ৫০ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর আগের সপ্তাহের চেয়ে ১৪ হাজার ৬৪টি অর্থাৎ ১০ শতাংশ বেশি নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৮৭৬ জন, যা আগের সপ্তাহের চেয়ে ১২৬ জন বেশি। একই সময়ে ২৫ জনের মৃত্যু হয়, যা আগের সপ্তাহের চেয়ে দুজন কম। সামগ্রিকভাবে সপ্তাহটি ছিল স্বস্তিদায়ক।

তবে এ সংখ্যায় আত্মতুষ্টির সুযোগ নেই জানিয়ে অধ্যাপক ডা. নাজমুল হোসাইন বলেন, আমরা যদি ভালো প্রস্তুতি নেই তাহলে ওমিক্রন বা ওমিক্রন-পরবর্তী পরিস্থিতি সুষ্ঠুভাবে মোকাবিলা করতে পারবো। এক্ষেত্রে দেশবাসীকে করোনা স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে মেনে চলতে হবে।

এর আগে জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়। তাদের শনাক্তের মধ্যদিয়ে দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ