1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

তিনদিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৪ Time View

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশে তিনদিনের সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আজ (শুক্রবার, ১৭ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ উড়োজাহাজে ভারতের উদ্দেশে উড়াল দেন তিনি।

এর আগে এদিন সকালে ঢাকার রমনা কালীমন্দিরের সংস্কার হওয়া অংশের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর মন্দিরে স্বপরিবারে প্রার্থনাতেও অংশ নেন। এ সময় ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

১৯৭১ সালের ২৭ মার্চ এই মন্দিরে গণহত্যা হয়েছিল। রমনা মন্দিরটি ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই অংশটি ভারত সরকারের সাত কোটি টাকা অনুদানে সংস্কার করা হয়। ভক্তনিবাস ও মূল মন্দিরও পুনঃনির্মাণ করা হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী, কন্যাকে নিয়ে তিনদিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকায় আসেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা।

বিমানবন্দর থেকেই হেলিকপ্টারে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ভারতের রাষ্ট্রপতি। সাভার থেকে ফিরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি।

এরপর এদিনই বিকেলে সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরে কোবিন্দ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন এবং নৈশ ভোজে অংশ নেন।

সফরের দ্বিতীয় দিন ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে শেরে বাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন কোবিন্দ। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন ভারতের এই রাষ্ট্রপতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ