1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ষড়যন্ত্রকে ব্যর্থ করে শেখ হাসিনার নেতৃত্বে জাতি এগিয়ে যাবে : নানক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৪২ Time View

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি নবতর সোপানে এগিয়ে যাবে।

তিনি বলেন, ‘দেশ বিরোধি যে ষড়যন্ত্র দেশে এবং বিদেশে হচ্ছে সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি নবতর সোপানে এগিয়ে যাবে। এই হল এবারের বুদ্বিজীবী দিবসের প্রত্যয়, এবারের শপথ।’

আজ মঙ্গলবার শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় সঙ্গে ছিলেন সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক ও মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি আব্দুস সবুর, উপ-দপ্তর সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবির কাওছার প্রমুখ।

জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশ যখন মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের দ্বার প্রান্তে, সেই মুহুর্তে বাঙালির মেধা এবং জাতির বিবেক হিসেবে খ্যাত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য। সে দিন হত্যা করা হয়েছিল জাতির শ্রেষ্ট সন্তান বুদ্ধিজীবীদের। সে দিন পাকিস্তানি সামরিক বাহিনী যেমনিভাবে পরাজিত হয়েছিল মুক্তিযোদ্ধাদের কাছে বাঙালির কাছে ঠিক তেমনিভাবে ব্যর্থ হয়েছিল সকল ষড়যন্ত্র।

তিনি বলেন, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ এই বাংলাদেশ। যে কোন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বাধীনতার ঘোষণায় বলেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা’। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই মুক্তির সংগ্রামে লিপ্তে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ