1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

৫০ বছরে ১৫ আগস্টের হত্যাকাণ্ড ‘সবচেয়ে বড় আঘাত’: স্পিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪৪ Time View

স্বাধীনতার ৫০ বছরের পথচলায় ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে ‘সবচেয়ে বড় আঘাত’ বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেছেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটি জাতি উল্টো পথে হেঁটেছে। সবকিছু পাল্টে গেছে।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে “বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, স্বাধীন দেশে বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করা হয়েছিল। এদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করা হয়েছিল। ৫০ বছরের আমাদের ইতিহাসকে স্মরণ করতে হবে।

তিনি বলেন, আমাদের সংস্কৃতি ওপর আঘাত আমরা মেনে নিতে পারিনি। মাতৃভাষার ওপর আঘাত আমরা মেনে নিতে পারিনি। আমরা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে এসব জানতে পারি।

স্বাধীনতার ৫০ বছরে সফলতার কথা উল্লেখ করে স্পিকার বলেন, আমরা অনেক কিছুতেই রোল মডেল। নারীর ক্ষমতায়নে, দুর্যোগ মোকাবিলায়, জলবায়ু পরিবর্তনের ফলে কীভাবে মানুষকে নিরাপদ রাখা যায় এসব নানা বিষয়ে আমরা রোল মডেল। ডিজিটাল বাংলাদেশ আমাদের স্বপ্ন ছিল। সেটা এখন বাস্তব। শতভাগ বিদ্যুৎ ও গৃহহীনদের আবাসন ব্যবস্থাসহ আরও অনেক বিষয়ে আমাদের সফলতা রয়েছে।

শিরীন শারমিন বলেন, আগামী ৫০ বছরের ভিশন নিয়েই কাজ করতে হবে। আমাদের আগামী প্রজন্ম যেন একটি সুন্দর বাংলাদেশ পায়। বর্তমান প্রধানমন্ত্রী ও সরকার সে পরিকল্পনা নিয়েই এগোচ্ছে। ভিশন-২০৪১ ও ব-দ্বীপ পরিকল্পনা সবকিছু নিয়েই এগোচ্ছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল নাসের চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী ও যুগ্ম সম্পাদক আশরাফ আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ