1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ওমিক্রন ঠেকাতে দেয়া হবে বুস্টার ডোজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৫৩ Time View

আগামী সাত থেকে দশ দিনের মধ্যে দেশে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ওমিক্রন প্রতিরোধে দুই ডোজ টিকাই যথেষ্ট নয়। বুস্টার ডোজের মাধ্যমে করোনার নতুন ধরনটির অন্তত ৭৫ শতাংশ নিরাময় সম্ভব বলে এক গবেষণা সমীক্ষায় উঠে এসেছে।

ডেল্টা ও ওমিক্রন নিয়ে করা এক গবেষণা সমীক্ষায় যুক্তরাজ্যের বিজ্ঞানীরা দাবি করেছেন, দুই ডোজ প্রয়োগের পরও অন্তত তিনমাস পর থেকেই টিকার কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে। তাই ওমিক্রন থেকে বাঁচতে করোনার দুই ডোজই যথেষ্ট নয়। তবে তৃতীয় বা বুস্টার ডোজ প্রয়োগের মাধ্যমে অন্তত ৭৫ শতাংশ নিরাময় সম্ভব।

ওমিক্রনের বিরুদ্ধে ঠিক কোন টিকা কার্যকর এ নিয়ে চলছে বিস্তর গবেষণা। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজারের বুস্টার ডোজ প্রয়োগের মাধ্যমে কোভিডের লক্ষণগুলোও ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। তবে মডার্নার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, টিকার কার্যকারিতা খুব দ্রুত হ্রাস পাচ্ছে। দুই ডোজের মাধ্যমে ওমিক্রনের সংক্রমণ থেকে বাঁচা যাবে না। এজন্য প্রয়োজন বুস্টার ডোজ। এতে ৭৫ শতাংশ সুরক্ষা মিলছে, দেহে কোভিডের মৃদু লক্ষণও থাকবে না।

এদিকে, ডেল্টার চেয়ে ওমিক্রন অনেক বেশি সংক্রামক হলেও আক্রান্ত ব্যক্তির মৃত্যুঝুঁকি কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের।

অতিসংক্রামক হলেও আক্রান্তের দেহে ওমিক্রন খুব একটা প্রভাব ফেলে না। লক্ষণগুলো খুবই মৃদু। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সবার সচেতন থাকা জরুরি।

এর আগে দক্ষিণ আফ্রিকার চিকিৎসকরা জানিয়েছিলেন, ঘরে বসেই ওমিক্রনে আক্রান্তের চিকিৎসা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ