1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বিএনপির তথাকথিত রাজনীতি পুরোটাই অপরাজনীতি : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪৩ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপির যে তথাকথিত রাজনীতি পুরোটাই অপরাজনীতি। এই দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র ও চক্রান্ত।

আজ শনিবার (১১ ডিসেম্বর) সকালে বঙ্গভবনের দক্ষিণ পাশে টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে বিএনপি নেতা আলালের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

এ সময় ডা. দীপু মনি বলেন, ষড়যন্ত্র ও চক্রান্তকারিদেরই একজন মোয়াজ্জেম হোসেন আলাল যে ঔদ্ধত্যপূর্ণ আচারণ করেছেন তার প্রতিবাদে এই কর্মসূচি। আমি শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানাতে এসেছি। আমি আশা করি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ কোনো সুস্থ সমাজে এটি নিশ্চয় গ্রহণযোগ্য নয়।

শিক্ষামন্ত্রী বলেন, যারা পুড়িয়ে মানুষ হত্যা করে, নাশকতা করে, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের দোসর তাদের কোনভাবেই রাজনীতি বলা যায় না। কোনো রাজনীতি কখনো যুদ্ধাপরাধীদের দোসর হতে পারে না। সুস্থ ধারার কোনো রাজনীতি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা, ইতিহাস বিকৃতি করতে পারে না।

তিনি বলেন, সারাদেশ আজ ক্ষুব্ধ তার কারণ এ ধরনের অসদাচারণ কখনোই কারো কাছেই কাম্য নয়। আমাদের দেশে যে প্রচলিত আইন রয়েছে এ ধরনে ঔদ্ধত্যপূর্ণ কটূক্তির বিরুদ্ধে সে আইন প্রয়োগ করা হোক, আমি সেটি কমনা করি।

ডা. দীপু বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে ইনশাল্লাহ। কোথাও কোনো প্রতিবন্ধকতা আমরা সৃষ্টি করতে চাই না। এমন কোনো কর্মসূচি দিতে চাই না যাতে কোথাও কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমাদের সব প্রতিবাদ হবে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল।

মানববন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মুন্নাফী, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনোয়ার হোসেন, যাত্রাবাড়ী আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মরিয়ম হোসেন, নারিন্দা স্কুলের হেড মিসেস হোসনে আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুতুল পোড়ানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ