1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

১৫ ডিসেম্বর থেকে শুটিংয়ের ফিরছেন শাহরুখ খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৬৪ Time View

বলিউড বাদশা শাহরুখ খান মাঝে খুব খারাপ সময় পার করেছেন। ছেলে আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পরে নিজের সিনেমার সব কাজ বন্ধ রেখেছিলেন তিনি। আরিয়ান এখন জামিনে মুক্ত। তার মামলা সংক্রান্ত অনেক জটিলতাই কেটে গেছে। তাই ফের শুটিং শুরু করতে চলেছেন শাহরুখ।

শোনা যাচ্ছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমার কাজ শুরু করবেন বলিউড কিং। এবার সিনেমাটির শুটিং হবে স্পেনে। তার জন্য শাহরুখ, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম স্পেন পাড়ি দেবেন শিগগিরই।

শাহরুখের জন্যই ‘পাঠান’-এর শুটিং শিডিউল নতুন করে তৈরি করতে হয়েছে। সিনেমার প্রযোজক আদিত্য চোপড়া থেকে দীপিকা, জন প্রত্যেকেই শাহরুখের জন্য নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেছন।

মাসখানেক ধরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রেখেছিলেন শাহরুখ। ‘পাঠান’-এর কাজ শুরু করার আগে ফের শারীরচর্চা শুরু করেছেন অভিনেতা। এর পর রয়েছে অ্যাটলি পরিচালিত অ্যাকশন মুভির শুটিংও। তাই শাহরুখ এখন পুরোদমে প্রস্তুতি শুরু করেছেন নতুন করে কাজে ফেরার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ