1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

গবেষণার মাধ্যমে নাক ডাকার চিকিৎসা সুবিধা দেওয়া দরকার: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৪১ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নাক ডাকা বিষয়ে আরো অনেক গবেষণার দরকার। নাক ডাকার অনেক চিকিৎসা সুবিধা দেওয়া দরকার। নাক ডাকাতে অনেক মানুষ ভোগে তাদের যেন সঠিক চিকিৎসা হয়। এ বিষয়ে আমাদের সচেতনতারও প্রয়োজন রয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর হোটেলে ইন্টাকন্টিনেন্টালে ষষ্ঠ আন্তর্জাতিক স্লিপ অ্যাপনিয়া শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনের সায়েন্টিফিক পার্টনার ছিল ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিঃ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি (বিএমএ ) অধ্যাপক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক ডা. এ কে এম মোসাররফ হোসেন ও অধ্যাপক ডা. আবুল হাসনাত জোয়ারদার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এর ম্যানেজিং ডিরেক্টর এম মোসাদ্দেক হোসেন, পরিচালক সুভাষ সিংহ রায় প্রমুখ।

সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘সবকিছু মিলে স্থূলতা সমস্যা সারা বিশ্বেই মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশও এর বাইরে নয়। ওবিসিটি বাড়ার অন্যতম কারণ আমাদের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও কায়িক পরিশ্রম কমে আসা।

‘শিশুদের মধ্যে স্থূলতার হার বেড়ে চলেছে। সঠিক সময়ে খেলাধুলা করতে না পেরে বড়দের মতো শিশুরাও এই সমস্যায় ভুগছে। শিশুদের জন্য উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিত করতে হবে এবং তাদের খেলাধুলার ব্যবস্থা করতে হবে।

নাক ডাকার ক্ষেত্রে ওবিসিটি একটি কারণ উল্লেখ করেন দীপু মনি বলেন, ‘নাক ডাকা বিষয়ে অনেক গবেষণা দরকার। এ বিষয়ে আমাদের সচেতনতারও প্রয়োজন রয়েছে। নাক ডাকা যে অসুস্থতা এটা অনেকেই জানেন না। নাক ডাকার যে ভালো চিকিৎসা রয়েছে সেটাও অনেকের অজানা। এ বিষয়ে আমাদের যথেষ্ট সচেতনতা তৈরির প্রয়োজন রয়েছে।

‘ঘুমের বিষয়টি জরুরি। খাবার ছাড়া একটা মানুষ ৬৬ দিন বাঁচতে পারে, আর ঘুম ছাড়া বাঁচতে পারে মাত্র ১১ দিন-এমন একটি গবেষণা রয়েছে। না ঘুমালে মস্তিষ্ক কাজ করে না।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা বিভাগের অধ্যাপক কামরুল হাসান তফাদার বলেন, ‘ঘু‌মের ম‌ধ্যে নাক ডাকার ফ‌লে মানু‌ষের ঘুম নষ্ট হয়। সারা‌দি‌নের কা‌জে কর্মস্পৃহা থা‌কে না। বি‌শেষ ক‌রে গা‌ড়িচালকেরা য‌দি ওবিসি‌টি সমস‌্যায় ভো‌গেন তাহলে সড়ক দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

‘দে‌শে যতো সড়ক দুর্ঘটনা ঘটে সেগুলোর অধিকাংশই ঘটে থাকে চালকের স্লিপ অ্যাপেনিয়ার কারণে। এই কনফা‌রেন্সের মাধ‌্যমে আমরা সব চালকের স্লিপ‌ অ‌্যাপেনিয়া স্টা‌ডি (পরীক্ষা) আইন ক‌রে বাধ‌্যতামূলক করার আহ্বান জানাচ্ছি।

‘পাশাপা‌শি এটাও স্মরণে রাখতে হবে, কারো মধ্যে নাক ডাকার সমস‌্যা দেখা দিলেই তা ব‌ন্ধের পিল বা ঘু‌মের ওষুধ খাওয়া‌ যা‌বে না। নাক ডাকা বন্ধে ক‌বিরা‌জি চি‌কিৎসার মতো কুসংস্কারও র‌য়ে‌ছে। এটা বন্ধ কর‌তে হ‌বে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ