1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৫১ Time View

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

আজ (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত স্কোয়াডে নাম আছে অলরাউন্ডার সাকিব আল হাসানের। গুঞ্জন রটেছিল, এই সফরে না যাওয়ার জন্য ছুটি চেয়েছিলেন সাকিব। এছাড়াও ঢাকা টেস্টের স্কোয়াডে থাকা নাঈম শেখ অভিষেকের প্রতীক্ষা নিয়ে যাবেন নিউজিল্যান্ড সফরে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ছিল ২০ সদস্যের। সেখান থেকে বাদ পড়েছেন পেসার রেজাউর রহমান রাজা, ওপেনার সাইফ হাসান ও স্পিনার নাঈম হাসান। দলে ঢুকেছেন পেসার শরিফুল ইসলাম।

সব ঠিক থাকলে দুই ম্যাচের এই সিরিজ খেলতে আগামী ৯ ডিসেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১ জানুয়ারি, বে ওভালে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি ৯ জানুয়ারি হ্যাগলি ওভারে। এই ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এক নজরে ১৮ সদস্যের বাংলাদেশ দল-
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাইম শেখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ