1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ক্ষমতায়ন নিশ্চিতে প্রতিবন্ধীদের উন্নয়ন স্রোতে সম্পৃক্ত করা জরুরি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৬৪ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘সব ধরনের শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধিতা মানব বৈচিত্র্যেরই অংশ। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা খুবই জরুরি।’

তিনি বলেন, ‘সমাজের অবিচ্ছেদ্য এ অংশকে সব নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে যথাযথ প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলে প্রতিবন্ধী ব্যক্তিরাও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন।’

রাষ্ট্রপতি শুক্রবার (৩ ডিসেম্বর) ‘৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ ও ‘২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ ও ‘২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। দিবসটি উপলক্ষে আমি দেশের সব প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার এবং তাদের কল্যাণে নিবেদিত সংস্থা সংগঠনসমূহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

এবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য ‘কোভিড-১৯ পরবর্তী অন্তর্ভূক্তিমূলক বিশ্ব গড়তে প্রয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব ও অংশগ্রহণ’অত্যন্ত যথার্থ হয়েছে বলেও মনে করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, আমাদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব দেশের সব জনগণের অধিকার সুরক্ষা, সুষম উন্নয়ন ও কল্যাণ প্রতিষ্ঠায় সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা। প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সরকার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, অটিজম রিসোর্স সেন্টার, অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি, সহজ শর্তে ঋণ প্রদান ও সুযোগসুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমি প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক জীবনমান উন্নয়নে সমাজের সর্বস্তরের জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংশ্লিষ্ট দেশি-বিদেশি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। প্রতিবন্ধীদের সুন্দর ও স্বাভাবিক পরিবেশ বেড়ে ওঠার সুযোগ করে দিতে সবার সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে, এমনটি প্রত্যাশা করি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ