1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

এমডি নিয়োগের জন্যই গ্রামীণব্যাংক অধ্যাদেশের সংশোধনী: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২
  • ১২২ Time View

গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) নিয়োগ দেওয়ার জন্যই সম্প্রতি মন্ত্রিপরিষদের বৈঠকে গ্রামীণব্যাংকের পরিচালক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশের সংশোধনী আনা হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার বিকেলে অর্থ মন্ত্রাণালয়ে গ্রামীণব্যাংক কমিশনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।

এসময় তিনি বলেন, “গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার জন্যই সম্প্রতি মন্ত্রিপরিষদের বৈঠকে গ্রামীণব্যাংকের পরিচালক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশের সংশোধনী আনা হয়েছে।”
তিনি বলেন, “সংশোধনীটি এখনো অধ্যাদেশ আকারে জারি হয়নি। এটি এখন আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে রয়েছে। ভেটিং শেষে এটির গেজেট হবে।”

উল্লেখ্য, গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে ‘গ্রামীণব্যাংক অধ্যাদেশ ১৯৮৩’-এর সংশোধনের লক্ষ্যে ‘গ্রামীণব্যাংক অধ্যাদেশ (সংশোধন) ২০১২’-এর অনুমোদন দেওয়া হয়।

কমিশনের সঙ্গে বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “বৈঠকে কমিশনের কাছে আমাদের প্রত্যাশা কি সেটা তাদের জানানো হয়েছে।”

কমিশনের মেয়াদ বাড়ানো হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, “মেয়াদ বাড়ানোর বিষয়ে তারা কিছু বলেননি।”

কথা প্রসঙ্গে সাংবাদিকরা সম্প্রতি মূদ্রাস্ফীতির হার কমার কারণ সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “বাজেট বক্তৃতার সময়েই আমি বলেছিলাম যে, মূদ্রাস্ফীতির হার কমে আসবে। তখন বুদ্ধিজীবী ও সাংবাদিকরা এর সমালোচনা করেছিলেন।”

সঠিক মূদ্রানীতি অনুসরণের কারণেই মূদ্রাস্ফীতি কমেছে উল্লেখ করে তিনি বলেন, “এছাড়া কিছু আর্থিক পদক্ষেপ ও অর্থছাড়ের ক্ষেত্রে সংকোচনমূলক নীতি অনুসরণ করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ