1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২০৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৪১ Time View

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেলো ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার এই সংখ্যা ছিলো দুই। এই ভাইরাসে দেশে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে গেল ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে আরও ২০৫ জনের শরীরে। গতকাল এই সংখ্যা ছিলো ১৫৫ জন। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮১১টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৩ শতাংশ। আর এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৪০ হাজার ৩১৭ জন করোনা থেকে সেরে উঠেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ২ জন, ১ জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ