1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সাউথ্যাম্পটনকে উড়িয়ে দিল লিভারপুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৫১ Time View

টানা জয়ে এমনিতেই ফুরফুরে মেজাজে রয়েছে লিভারপুল। শনিবার মাঠের ফুটবলে সেটাই যেন দলটিকে আরও উজ্জেবিত করল। এর ফলে উড়ে গেল সাউথ্যাম্পটন। তাইতো প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো ইয়ুর্গেন ক্লপের দল।

শনিবার লিগ ম্যাচে অ্যানফিল্ডে ৪-০ গোলে জিতেছে লিভারপুল। জোড়া গোল করেন দিয়োগো জটা, একটি করে থিয়াগো আলকান্তারা ও ভার্জিল ফন ডাইক।

ঘরের মাঠে শনিবার শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। অ্যান্ড্রু রবার্টসনের কাট-ব্যাকে কাছ থেকে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড জটা। দ্বাদশ মিনিটে রবার্টসনের ফ্রি-কিকে সাদিও মানে হেডে বল জালে পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

এদিকে প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও দুই গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলে লিভারপুল। ৩২তম মিনিটে মোহামেদ সালাহর পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান অরক্ষিত জটা। এরপর ডি-বক্সের বাইরে আলগা বল পেয়ে ভেতরে ঢুকে বাঁ পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন আলকান্তারা।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময়ও আধিপত্য ধরে রাখে লিভারপুল। ৫২তম মিনিটে স্কোরশিটে নাম লেখান ডাচ ডিফেন্ডার ফন ডাইক। ৭২তম মিনিটে কাছ থেকে উড়িয়ে মেরে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন জটা। শেষ দিকে গোল পেতে পারতেন সালাহ। তার কয়েকটি প্রচেষ্টা ঠেকান সফরকারী ডিফেন্ডাররা।

এ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ২৩ পয়েন্ট নিয়ে চারে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ