1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

শৃঙ্খলমুক্ত গণতন্ত্র এগিয়ে যাচ্ছে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪১ Time View

শৃঙ্খলমুক্ত গণতন্ত্র এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আজ শনিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শহীদ মিলনের প্রতি শ্রদ্ধা জানান। এর পর তিনি এ মন্তব্য করেন।

শ্রদ্ধা জানানো শেষে ওবায়দুল কাদের বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলনের বলিদান স্বৈরাচারবিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করেছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা এ আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করেন এবং এই আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন ঘটে। গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটে। শৃঙ্খলমুক্ত গণতন্ত্র এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও এ কথা সত্য যে আমরা আজও গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরও সময়ের প্রয়োজন গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের প্রয়োজন।

শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আফজাল হোসেন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ