1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ক্রিকেটকে বিদায় জানালেন পেইন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৫২ Time View

চার বছর আগের যৌন কেলেঙ্কারি প্রকাশ হওয়ায় ফেঁসে যায় অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক টিম পেইন। এর পর টিম পেইনকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় অস্ট্রেলিয়া। অধিনায়কত্ব ছাড়লেও দলে খেলা নিয়ে কোন বাঁধা ছিল না পেইনের। তবে নিজের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আপাতত ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন পেইন।

পেইনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর খবরটি নিশ্চিত করেছেন পেইনের ম্যানেজার জেমস হেন্ডারসন। টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘মানসিক স্বাস্থ্যের জন্য ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে যাচ্ছেন পেইন। আমরা পেইন ও তার স্ত্রী বনির মানসিক অবস্থা নিয়ে খুবই চিন্তিত। সহসাই এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।’

২০১৭ সালে টেস্ট দলে ডাক পেয়েছিলেন টিম পেইন। এর মাসখানেক আগে তাসমানিয়া ক্রিকেটের এক নারী কর্মীকে আপত্তিকর মেসেজ পাঠান তিনি। পাশাপাশি সেই নারীকর্মীকে উত্তেজক কিছু মেসেজ দিয়ে যৌনকর্মের আহ্বান জানান অস্ট্রেলিয়ার সদ্য সাবেক অধিনায়ক।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের জুনে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট তাসমানিয়ায় অভিযোগ করেন সেই নারী। তবে তখন করা তদন্তে পার পেয়ে যান পেইন। সেই বছরের জুনে এটি অভিযোগ করা হলেও মার্চ থেকেই এ বিষয়ে ধারণা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। প্রায় সাড়ে তিন বছর পরে বিষয়টি জানাজানি হয়ে যাচ্ছে দেখে পদত্যাগ করেন অজি তারকা।

পেইনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ফলে এবারের অ্যাশেজে নতুন এক উইকেটরক্ষকের অভিষেক হতে চলেছে। তার পরিবর্তে অ্যালেক্স ক্যারি অথবা জশ ইংলিসের মধ্যে কাওকে বেঁছে নেবে অস্ট্রেলিয়া। তবে যাকেই বেঁছে নেয়া হোক, টেস্টে অভিষেক হতে চলেছে অস্ট্রেলিয়ার নতুন এক উইকেটরক্ষকের।

অস্ট্রেলিয়ার হয়ে ৩৫ টি টেস্ট খেলেছেন টিম পেইন। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক হয়েছিলেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ