1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

খালেদার অসুস্থতাকে রাজনৈতিক হাতিয়ার বানাতে চায় বিএনপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৪৭ Time View

বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, চিকিৎসার পরিবর্তে খালেদার রোগকে রাজনৈতিক হাতিয়ার বানাতে মরিয়া বিএনপি।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন মন্ত্রী। এসময় মন্ত্রী আরও বলেন, বিদেশে গিয়ে বেগম জিয়া রাজনীতি করতে পারেন। যেটি এখন করছেন তারেক রহমান।

বেগম খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি এবং তার সাজা মওকুফ করা হয়নি উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে গতকাল যে ভাষায় কথা বলেছেন, তাতে মনে হয়েছে বেগম জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন তা অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন।’

মন্ত্রী শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। তাকে স্বাগতম জানান কক্সবাজার সদর আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, সহ-সভাপতি রেজাউল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, অ্যাডভোকেট আয়াছুর রহমানসহ রাজনৈতিক ও সাংবাদিক নেতারা।

সন্ধ্যায় কক্সবাজারের ইনানীর একটি অভিজাত হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত ১০ বিশেষ তরুণকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করার কথা রয়েছে মন্ত্রীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ