1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

পারভেজ ও জয়ের ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২
  • ১৫৬ Time View

এ সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী জয় শাহরিয়ার ও পারভেজ সাজ্জাদ আসছেন তাদের নতুন প্রয়াস ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’ নিয়ে। এই প্রজেক্টে তারা দু’জন নিজেদের গানের পাশাপাশি করবেন কালজয়ী সব বাংলা গান। পাশাপাশি ইস্টার্ন ক্ল্যাসিকাল আর ওয়েস্টার্ন রকÑব্লুজের উপস্থিতিও থাকবে। ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’ শ্রোতাদের সামনে হাজির হবে এই ঈদে বিভিন্ন টিভির লাইভ শোÑগুলোতে। পরবর্তীতে লাইভ কনসার্ট, স্টুডিও অ্যালবাম, নতুন গানের কম্পোজিশন ও প্রডিউসের কাজও করবে এই প্রজেক্ট।

নতুন প্রজেক্ট সর্ম্পকে জয় বলেনÑ একটু ভিন্ন কিছু করার তাগিদেই এই প্রজেক্টের কথা আমরা ভেবেছি। দেশের বাইরে এমন প্রজেক্ট অনেক হয়। তবে আমাদের দেশে। এখানে বিভিন্ন শিল্পীর একসাথে কাজ করাটা মিক্সড অ্যালবাম করা পর্যন্তই। খুব বেশি হলে বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠান হয়। সেই জায়গা থেকে বেরিয়ে এসে নতুন ও ভিন্ন কিছু ধারাবাহিকভাবে করার চেষ্টা এই প্রজেক্ট। যেখানে আমাদের দু’জনের সাথে বিভিন্ন সময় আমাদের অন্য সুহৃদ মিউজিশিয়ানরাও অংশ নেবে। আর আমাদের সংগীত জগৎ সর্ম্পকে বাইরে একটা ভুল ধারণা আছে যে, আমাদের মাঝে একসাথে কাজ করার মানসিকতা নেই। সেই ধারণা ভেঙ্গে দেবারও একটা প্রয়াস এই প্রজেক্ট। এ কারণেই ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’ নামটি বেছে নেয়া।

‘দি ব্রাদারহুড প্রজেক্ট’  সর্ম্পকে পারভেজ বলেনÑ আমরা দু’জন দু’ঘরানার শিল্পী। জয় রক মিউজিক করে। খুব ভালো একজন সংরাইটার। আর আমার ব্যাকগ্রাউন্ড ইস্টার্ন ইন্ডিয়ান ক্ল্যাসিকাল। আমাদের দু’জনের সিংক বা বোঝাপড়াটা অনেক ভালো। তাই আশা করি আমাদের মৌলিকতা আর অতীত ঐতিহ্যের সম্মিলনে, প্রাচ্য আর পাশ্চাত্যের মেলবন্ধনে আমাদের গানের জগতে ভালো কিছু, সুন্দর কিছু উপহার দেবে ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’। এক্ষেত্রে শুধু চাই সবার সহযোগিতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ